ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৩,  5:12 PM

news image

সম্মান রক্ষার লড়াইয়ে আজ (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে বিবর্ণ বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে বেরিয়ে আসতে চায় হারের বৃত্ত থেকে। আর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই বাবর বাহিনীর। বিশ্বকাপে এখন পর্যন্ত এক জয়ের বিপরীতে টানা পাঁচ হার দেখেছে বাংলাদেশ। অন্যদিকে দুই জয়ের পর টানা চার দেখেছে দ্য গ্রিন ম্যানরা। তাই এ ম্যাচে দুই দলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো। এ ম্যাচে বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। উইকেট বিবেচনায় একাদশে ফিরতে পারেন নাসুম। তবে সেই সম্ভাবনাও খুব কম। স্পিন সহায়ক উইকেট না হলে শেখ মেহেদির খেলার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে একাধিক পরিবর্তন আসতে পারে পাকিস্তানের একাদশে। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন ওপেনার ফখর জামান। তাই ইমাম উল হকের জায়গায় তার ফেরার সম্ভাবনা আছে। অন্যদিকে আগের ম্যাচে চোট পাওয়া শাদাব খান এখনও ফিট নন, তাই তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসামা মীর। এ ছাড়া মোহাম্মদ নাওয়াজ জায়গায় একাদশে জায়গা হতে পারে আগা সালমানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম