ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৩,  8:08 PM

news image

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে। এছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে। রোববার (২৮ মে) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। এক বিবৃতিতে পিএমডি বলেছে,

রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, প্রদেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের জুর্মের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালের এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত মার্চে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম