ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

পাকিস্তানে পড়াশোনা করলে ভারতীয়রা দেশে চাকরির যোগ্য হবেন না

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  7:00 PM

news image

ভারতীয় শিক্ষা নিয়ন্ত্রকরা সতর্করা জারি করে বলেছেন, পাকিস্তানে পড়াশোনা করলে কেউ ভারতে চাকরির যোগ্য হবেন না। কোনো ভারতীয় যদি পাকিস্তানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরেন তবে তারা কোনো চাকরির বৈধতা পাবেন না। এমনকি ভারতের কোনো শিক্ষাও গ্রহণ করতে পারবেন না।  তুর্কি সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। শুক্রবার এ বিষয়ে এক অ্যাডভাইজরি প্রকাশ করা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ভারতীয় নাগরিক এবং বিদেশে থাকা নাগরিকদের উদ্দেশে ওই সতর্কতা দেয়া হয়েছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যান্ড অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলেছে, উচ্চ শিক্ষার জন্য পাকিস্তান সফর না করতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে। তারা আরও জানায়,

পাকিস্তানে শিক্ষা গ্রহণের জন্য যারা ইচ্ছা পোষণ করছেন তারা ভারতে ফিরে কোনো চাকরি বা ভারতে আরও পড়াশোনার বৈধতা পাবেন না।  ভারতীয় কোনো নাগরিক অথবা বিদেশে থাকা ভারতীয় কোনো নাগরিক যদি পাকিস্তানের কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ডিগ্রি অর্জন করেন তাহলে তারা ভারতে কোনো চাকরি বা উচ্চ শিক্ষার যোগ্য হবেন না। এতে আরও বলা হয়, অভিবাসী এবং তাদের সন্তানরা, যাদের পাকিস্তানের উচ্চ শিক্ষায় ডিগ্রি আছে এবং তাদেরকে ভারতে নাগরিকত্ব দেয়া হয়েছে, তারা ভারতে চাকরির সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ক্লিয়ারেন্স থাকতে হবে। এর আগে পাকিস্তান শাসিত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও একই রকম অ্যাডভাইজরি দিয়েছিল ভারত সরকার। উচ্চশিক্ষার জন্য ভারতীয় যেসব শিক্ষার্থী পাকিস্তানে যান, তাদের বেশির ভাগই ভারত শাসিত জম্মু-কাশ্মীরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম