ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২২,  4:35 PM

news image

অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে। রোববার (১০ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে। এরপর সোমবার দুপুর ২টার দিকে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন।

এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না। এদিকে অধিবেশন শুরুর আগেই ইমরান খানের দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারও পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পরপরই অনাস্থা ভোট শুরু হয় বলে জানা গেছে। এর আগে গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং শনিবার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। সূত্র : আলজাজিরা, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম