ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা

#

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০২৪,  2:08 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেল জেলায় অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সোমবার (২৬ আগস্ট) দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির একজন কর্মকর্তা বলেছেন, সোমবার ভোরের দিক বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা। এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয়। মুসাখেলের সহকারী কমিশনার নাজিব কাকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা মুসাখেলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে। এরপর বাস থেকে যাত্রীদের নামায়। পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। নাজিব বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা। অস্ত্রধারীরা অন্তত ১০টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই কর্মকর্তা আরও জানান, পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাশগুলো হাসপাতালে পাঠিয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তবে এসব হামলায় দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপিকে বলেন, বেলুচিস্তানের সঙ্গে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২৩ জনকে হত্যা করে। এ সময় আরও পাঁচজন আহত হন। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম