ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

#

৩০ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ দেখানো হবে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে। দেশটিতে ‘তুফান’ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর; সিনেমাটি ঊর্দু ভাষায় পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন বলেছেন, প্রথম সপ্তাহে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহেও 'তুফান' চলবে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে, পরে হলের সংখ্যা আরও বাড়তে পারে। 

গত কোরবানির ঈদে দেশে মুক্তির পর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ আরও কয়েকটি দেশে ‘তুফান’ মুক্তি দেওয়া হয়। এছাড়া দেশের দুইটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।

রায়হান রাফীর গল্প ও আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী।

অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন। সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এসভিএফআর। এছাড়া পরিবেশক প্রতিষ্ঠান হল আলফা আই স্টুডিওস লিমিটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম