ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ কারস্টেনের পদত্যাগ

#

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  10:49 PM

news image

ছয় মাসের মাথায় পদত্যাগ করেছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন। চলতি বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার সাম্প্রতিক ঘটনা নিয়ে হতাশ ছিলেন। রোববার (২৭ অক্টোবর) প্রথমে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে পিসিবি। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান।

ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, দল ও অধিনায়ক নির্বাচন নিয়ে কারস্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি তার কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চার মাসেরও কম সময় বাকি। কারস্টেন কোচের পদ ছাড়ায় ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে বাড়তি ঝামেলায় পড়তে হলো পিসিবিকে। বাধ্য হয়েই এখন সীমিত ওভারের ক্রিকেটের জন্য নতুন হেড কোচ খুঁজতে হবে পিসিবিকে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের আসন্ন সফরে কারস্টেনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম