ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

#

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  1:50 PM

news image

ক্রিকেটের সবচেয়ে বড় দ্বৈরথ কিংবা হাইভোল্টেজ ম্যাচ—সবকিছুই ধরা হয় ভারত বনাম পাকিস্তানের লড়াইকে। যেই ম্যাচের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকেন ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপের মঞ্চেই সেই ম্যাচটিই মাঠে গড়িয়েছে আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত। মেলবোর্নের প্রায় এক লাখ দর্শকের সামনে আজ লড়বে ‘বি’ গ্রুপের দুদল ভারত-পাকিস্তান। সর্বশেষ দুই দেখায় একটি করে জয় পরস্পরের। গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপ পর্বে প্রথম দেখায় পাকিস্তানকে হারায় ভারত। পরের সাক্ষাতে ভারতকে হারিয়ে আসর থেকে বিদায় করে দেয় পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উন্মাদনা। ভারতের প্রসিদ্ধ ব্যাটিংয়ের বিরুদ্ধে পাকিস্তানের বিধ্বংসী বোলিং আক্রমণ। ব্যতিক্রম ঘটবে না আজও। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের তাণ্ডবলীলা থামাতে গতির গোলা তৈরি শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের। এবার দেখা যাক মাঠের লড়াইটা কতটুকু জমে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে ১১ দেখায় ভারতের জয় ৮, পাকিস্তানের ৩! কিন্তু শেষ লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। পরিসংখ্যান নিছক সংখ্যা মাত্র! দেখার পালা, হাসিমুখে আজ মাঠ ছাড়ে এশিয়ার কোন দল!

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শ্বদ্বীপ সিং।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, আসিফ আলি, হায়দার আলি, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম