ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষেও লড়াকু সংগ্রহ আফগানদের

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  6:29 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবীর ফিফটিতে ভর করেই দেড়শ রানের কৌটা পার করে আফগানিস্তান।  এর আগে ব্রিসেবেনের গ্যাবার টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছিলেন ইঞ্জুরি কাটিয়ে একাদশে ফেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে গোল্ডেন ডাকের স্বাদ উপহার দেন পাকিস্তানের সেরা পেসার।  এক ওভার বাদেই নিজের দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানেন আফ্রিদি।

আফগানদের আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইকে বোলদ করে সাজঘরের পথ দেখান  আফ্রিদি। ১১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান।  পঞ্চম ওভারে হারিস রউফের বলে দারউইশ রসুল আউট হলে বিপদ আরো বাড়ে আফগানদের জন্য।  অষ্টম ওভারে নাজিবুল্লাহ জাদরানকেও ৬ রানে ফিরিয়ে দেন মোহাম্মদ নেওয়াজ। ৪৮ রানেই ৪ উইকেট হারায় আফগানিস্তান। আফগানদের হয়ে প্রাথমিকভাবে সেই চাপ সামাল দেন ইব্রাহিম জাদরান আর অধিনায়ক মোহাম্মদ নবী মিলে। দুজনের জুটিতে আসে ৩৩ রান। তবে ৩৪ বলে ৩৫ রান করে সাদাব খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইব্রাহিম জাদরান। তিন বল বাদেই শূন্য রানে ফিরে যান আজমতউল্লাহ ওমারজাই।  ৮২ রানে ৬ উইকেট হারানো আফগানিস্তানকে বাকি পথ টেনে নিয়ে গেছেন অধিনায়ক নবী আর উসমান গণি মিলে। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ৭১ রানের জুটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের মতো আজও দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় আফগানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৩৭ বলে ৫ চার আর ১ ছক্কায় ৫১ রান তুলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ২০ বলে হার না মানা ঝড়ো ৩২ রানে অধিনায়কে বেশ ভালো সঙ্গ দিয়েছেন উসমান গণি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম