ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

পাকিস্তানের চেয়ে ভালো খেলেছে আফগানিস্তান : শোয়েব মালিক

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩,  10:42 AM

news image

এবারের বিশ্বকাপ মিশন খুব ভালো কাটেনি পাকিস্তানের। শেষ ম্যাচটাও ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। এর মধ্যে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করল বাবর-রিজওয়ানরা। এদিকে, ৯ ম্যাচে চার জয়ে আফগানিস্তানও ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করেছে। শুধু রানরেটে পিছিয়ে থাকায় আফগানদের অবস্থান ছিল ছয়ে। পয়েন্ট তালিকায় পাকিস্তানের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকলেও বাস্তবে আফগানরা বিশ্বকাপে দুর্দান্ত মানসিকতার পরিচয় দিয়েছে। পাকিস্তানের সাবেক খেলোয়াড় শোয়েব মালিকেরও মনে হয়েছে, আফগানিস্তান এবারের বিশ্বকাপে অসাধারণ খেলেছে এবং সেটা তাদের দেশ পাকিস্তানের চেয়েও ভালো। একটি স্পোর্টস শোতে কথা বলতে গিয়ে শোয়েব মালিক বলেন, আফগানিস্তান আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমার মতে, আমরা যদি শুধু এই বিশ্বকাপের কথা বলি, তাহলে হ্যাঁ আফগানিস্তান আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। তার কথার সঙ্গে ওয়াসিম আকরামও একমত পোষণ করেছেন। তিনি মনে করেন, আফগানদের দেখে মনে হয়েছে, ওরা (পাকিস্তানের চেয়ে) শক্তিশালী। এ ব্যাপারে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। আমাদের ছেলেরা অনেক দিন হলো টানা খেলে যাচ্ছে। হতে পারে এ কারণে ওরা ক্লান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম