ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানকে আর নেতৃত্ব দিবেন না বাবর

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২৪,  6:57 PM

news image

পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়ে দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে মনোযোগী হওয়া,নিজের খেলা উপভোগ ও পরিবারকে সময় দেওয়ার বিষয় উল্লেখ করেন। এর আগে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শন মাসুন ও টি-টোয়েন্টি ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম দফার অধিনায়কত্বে ক্যারিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাটে সিরিজ জয় করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে সাফল্য পায় পাকিস্তান। তার নেতৃত্বেই দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে ফাইনাল ও অন্যটিতে সেমিফাইনাল খেলে পাকিস্তান। তবে দ্বিতীয় দফায় তার নেতৃত্বে পাকিস্তান  হতাশ হয়। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মাত্র ছয়টিতে জয় পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম