ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক শীতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৪,  5:20 PM

news image

হিলি বন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি বাড়ায় এ অবস্থার তৈরি হচ্ছে। দুই দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত ৫ থেকে ৭ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান। নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা বেশ কম। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে ভারতের ৪০শতাংশ এবং বাংলাদেশের ১০ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে না। এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে তিন হাজার ৮০০ টন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম