ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

পাঁচ সিটিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে : ইসি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৩,  6:58 PM

news image

‘নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট। পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন। আমরা স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনগুলো করতে চাই। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম