ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পাঁচ মিনিটেই তৈরি হবে খেজুর গুড়ের ব্রাউনি

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪,  5:45 PM

news image

শহরে কনকনে শীত পড়েছে। এ সময়ে সন্ধ্যাবেলায় অথবা রাতে খাবারের শেষে যদি মিষ্টান্ন হিসেবে ব্রাউনি হয়, তাহলে মনে হয় খারাপ হয় না। যারা ব্রাউনি খেতে পছন্দ করেন তারা বাড়িতেই খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আর যেহেতু এটা গুড়ের সময়, তাই খেজুর গুড় দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু ব্রাউনি।

যা যা লাগবে-

মাখন ২৫০ গ্রাম, কোকো পাউডার আধা কাপ, গুড় ১ কাপ, ডিম ৪টি, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ডার্ক চকলেটের কুচি আধা কাপ ও তরল গুড় ১ কাপ।

তৈরি করবেন যেভাবে-

প্রথমে একটি প্যানে পানি গরম করে ওভেন থেকে নামিয়ে নিন। একটি বড় বাটিতে মাখন নিয়ে নিন। গরম পানির পাত্রের ওপরে রেখে মাখন গলিয়ে নিন। আধা ভাঙা গুড়ের সঙ্গে গলানো মাখন ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণে এবার একে একে চারটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণে ছাঁকনি দিয়ে চালা ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সব শেষে ভ্যানিলা এসেন্স ও চকলেটের কুচি দিয়ে দিন। মিশিয়ে বেক করতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫ মিনিট প্রিহিট করে নিতে হবে। ব্রাউনির মিশ্রণটি মাখন লাগানো একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে বিছিয়ে দিতে হবে। প্রিহিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বেকিং ট্রে থেকে নামিয়ে কেটে তরল গুড় ছড়িয়ে পরিবেশন করুন গুড় দিয়ে তৈরি ব্রাউনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম