ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পাঁচ ব্যাংকের ধারের টাকার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:45 PM

news image

তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংককে গ্যারান্টি দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে তুলনামূলক ভালো ব্যাংক থেকে ধার নিতে পারবে এসব ব্যাংক। ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। এর মধ্য রোববার (২২ সেপ্টেম্বর) চারটি ও গত বৃহস্পতিবার একটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে। এখন পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে। যার মধ্যে পাঁচ ব্যাংকের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হলো। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে ভালো ব্যাংকগুলো থেকে তারল্য সহযোগিতা পেতে পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি আরও আগেই হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর মোট ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। সাময়িক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট নিয়ে রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম