ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচবিবিতে ১১ বছরের শিশুর নামে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  6:33 PM

news image

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণি পড়ুয়া তরিকুল ইসলাম (১১) নামের এক শিশুর বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতেয়ালীবাগ গ্রামে। তরিকুল ঐ গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং কোতোয়অলীবাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শেণির ছাত্র। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কোতোয়ালীবাগ গ্রামের আঃ সাত্তার ও ফারুক হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। উক্ত ঘটনায় আঃ সাত্তার বাদী হয়ে জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী  কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ১২৪। উক্ত মামলায় তরিকুল ইসলামকে ৫ নং আসামী করা করা হয়েছে। মামলার বাদী আঃ সাত্তার বলেন, মামলায় তরিকুলের নামটি ভূল করে হয়েছে। আমি ওকিলের নিকট গিয়ে সংশোধন করে নিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম