ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচবিবিতে শিক্ষক দিবস পালিত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  2:35 PM

news image

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সারা দেশ ব্যাপী শিক্ষক দিবস- ২২ কর্মসূচী পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা মহীপুর হাজী মহসিন সরকারী কলেজের সহকারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বড়মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাইয়ের সঞ্চলনায় অন্যান্যদের বক্তব্য রাখেন পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত উদ্দিন, উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, জেলা এম্বাসিডর (আইসিটি) রহিমা খাতুন,  বারিঘাটা আলিম মাদ্রাসার উপাধক্ষ্য জয়নুল আবেদীন মাহমুদ, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল প্রমুখ। এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম