ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

পশুবাহী ট্রাকে ডাকাতির পরিকল্পনাকারীসহ ৯ ডাকাত গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  4:08 PM

news image

মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাকে ডাকাতির পরিকল্পনা নিয়ে রাস্তার দুপাশে থাকা গাছ কেটে ফেলে তৈরি করা হয় অবরোধ। ৫ বছর ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করা চক্রের শেষরক্ষা হয়নি এবার। ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে ৯ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১। ঈদ আসলেই দেশজুড়ে চুরি-ডাকাতি ছিনতাইসহ বেড়ে যায় নানা অপকর্ম। সর্বস্ব হারিয়ে উৎসবের আনন্দ মাটি হয় অনেকের। যার নেপথ্যে থাকে কিছু পেশাদার আর কিছু মৌসুমী অপরাধী। এবার এমনই এক পেশাদার ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। যারা মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে ডাকাতির জন্য কেটে ফেলেছিল গাছ।

সোমবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া অফিসে সংবাদ সম্মেলনে সংস্থার সহকারী পরিচালক নোমান আহমদ বলেন, সামনে ঈদকে ঘিরে গাজীপুরে বিভিন্ন ডাকাতচক্র সংগঠিত হচ্ছে এমন তথ্য আমরা পাই। তারপর থেকে ছায়া অভিযান শুরু করা হয়। রাত ১টার দিকে ৯ জন ডাকাত দলের সদস্যকে ধরতে সক্ষম হই। গ্রেফতার ৯ ডাকাতের কাছ থেকে নগদ টাকা, ১১টি মুঠোফোন, একটি বিদেশি পিস্তল ছাড়াও উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। র‌্যাব জানায়, দলের নেতা আন্ডু মিয়ার নেতৃত্বে পরিচালিত হতো সংঘবদ্ধ চক্রটি। বাকি সদস্যদের গ্রেফতারে চলছে অভিযান। এদিকে, রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহতের ঘটনায় বাস চালককে আটক করেছে র‌্যাব। ওই চালকের লাইসেন্স ছিল না বলে জানিয়েছে বাহিনীটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম