ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

পল্লবীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  10:47 AM

news image

রাজধানীর পল্লবীর মিরপুর-১২ নম্বরে বাসের ধাক্কায় মো. ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মো. সিয়াম (২৪) নামে এক যুবক  আহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে মিরপুর ১২ চৌরঙ্গী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমন মিরপুর ১২ আলোকদি ক্যান্টনমেন্ট এলাকার মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে। তিনি বিভিন্ন প্রোগ্রামের ইভেন্টের কাজ করতেন। পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে ইমনকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমনের ফুফাতো ভাই আলমাস মাতব্বর জানান, ইমন ও সিয়াম উত্তরায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইমনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সিয়াম সামান্য আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম