ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

পল্লবীতে কিশোর গ্যাং লিডারহ আটক ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  10:27 AM

news image

রাজধানীর মিরপুরের পল্লবীতে ভাইরাল হতে মিঠু নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে টিকটক বানানোর ঘটনায় কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যান্যরা হলেন- রাসেল, সজিব, সিফাত ও মিরাজ। রবিবার (৩ জুলাই) পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সদস্যদের আটক করা হয়। কিশোর গ্যাংয়ের হামলার শিকার শিক্ষার্থী মিঠু মিরপুরের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এর আগে, শনিবার মিরপুর ১২ নম্বর ‘ডি’ ব্লক মাঠে কিশোর গ্যাংয়ের হামলায় মিঠু গুরুতর আহত হয়। মিঠুকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনার পর মিঠুর বাবা আ. মান্নান ২৩ জনকে আসামি করে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ভুক্তভোগীকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে নিজেদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। টিকটক ভিডিওর ঘটনাটি জানাজানি হলে ওই কিশোর গ্যাংয়ের লিডার হাবিব শনিবার সন্ধ্যার দিকে মিঠুকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যায়। তারা মিঠুকে মিরপুর ১২ নম্বরের একটি স্কুলের ভেতর দ্বিতীয় দফায় মারধর করে। এ ঘটনায় মিঠুর বড় ভাই মামুন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মিঠুকে উদ্ধার করে। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পুলিশের একটি টিম রবিবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে। আমরা শনিবার থেকেই গ্যাং সদস্যদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। অন্যদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম