ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড

পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে : ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  9:18 PM

news image

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সারাদেশে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং ছিনতাই হওয়া দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যুগ্ম কমিশনার জানান, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা। ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। এ সময় চকবাজারে হাজী মনসুর আহমেদ হত্যা রহস্য উদঘাটনের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, টাকার জন্য তার নাতনি আনিকা তাকে হত্যা করেছেন। হত্যায় সহযোগিতা করেন তার মাদকাসক্ত প্রেমিক। পুলিশ জানায়, মাসখানেক আগে থেকে হত্যার পরিকল্পনা করে তারা। প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ইনজেকশন দেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে মনসুরের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম