ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পর্যাপ্ত গরু থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই রাজধানীর হাটগুলোতে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  10:18 PM

news image

রাজধানীর বিভিন্ন হাটে গরুতে ভরে গেলেও ক্রেতাদের আগমন তেমন একটা দেখা যায়নি। সোমবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা গরু নিয়ে এসেছেন। তবে ক্রেতাদের আগমন না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা। বিক্রেতা ও পাইকাররা বলছেন, হাটে অধিকাংশ গরু চলে এসেছে, কয়েক দিনের মধ্যে আরও আসবে। তবে ক্রেতার আগমন খুবই কম। তারমধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও বিক্রি শুরু হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে ক্রেতা বাড়বে। ময়মনসিংহ থেকে গরু নিয়ে আসা তোফায়েল বলছেন, তিনি ২৫টি গরু নিয়ে এসেছেন।

হাটে আরও অনেক গরু এসেছে, তবে এখনও বিক্রি শুরু হয়নি। ঈদের দুই থেকে তিনদিন আগ থেকে মূলত বিক্রি শুরু হবে। বিক্রেতারা বলছেন, পশুর খাদ্যের খরচ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবার বেশি দামে ক্রেতাদের গরু কিনতে হবে। কারণ, আমাদেরকেই বেশি দামে গরু কিনতে হয়েছে। তারমধ্যে গরু আনতে ট্রাক ভাড়া, রাস্তার খরচসহ নিজেদের থাকার খরচও আছেই। সবকিছু মিলিয়ে এবার গরুর দাম বেশি যাবে। ইজারাদাররা বলছেন, যাবতীয় সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। গরু বিক্রেতাদের জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখনও সেভাবে ক্রেতা আসতে শুরু করেনি। দুই-তিন দিনের মধ্যেই হাট জমে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম