ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল ঢাকায় চার মাসে ২১৪ ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের একাধিক উদ্যোগ দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত বেড়ে ৫ কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননায় সিক্ত জন ট্রাভোল্টা ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোতে অন্তত ১০০ জনের মৃত্যু

পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  11:49 AM

news image

পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে পর্যটকরা সৌদি আরবে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশে ফেরার সময় ফেরত পাবেন। সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে এই সিদ্ধান্ত ১৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠান পর্যটকদের প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার উপর ভ্যাট শূন্য শতাংশ হারে আরোপ করবে ও সৌদি আরব ত্যাগের সময় পর্যটকদের পরিশোধিত ভ্যাট ফেরত দেওয়া হবে। এর মাধ্যমে সৌদির পর্যটন খাতকে আরও উৎসাহিত করা ও পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয় হ্রাস করার চেষ্টা করা হচ্ছে। সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জেডএটিসিএ) জানায়, এই কর ফেরতের প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতাকে অনুমতি দেওয়া হবে। তারা পর্যটকদের হয়ে কর ফেরতের কাজ সম্পন্ন করবে। তবে কোনও অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পর্যটক ও অনুমোদিত সেবাদাতা উভয়কেই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী করা হবে। জিসিসিভুক্ত দেশের পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবেন, তবে এটি চলমান থাকবে ইলেকট্রনিক সার্ভিস আইন কার্যকর না হওয়া পর্যন্ত। জেডএটিসিএ’র গভর্নর পর্যটকদের কর ফেরতের নিয়মাবলি নির্ধারণ করবেন। নিয়মাবলির আওতায় থাকবে: পর্যটকদের কর ফেরতের ধাপসমূহ, পর্যটক হিসেবে স্বীকৃতি পাওয়ার শর্তাবলি, কোন পণ্য ভ্যাট ফেরতের জন্য উপযুক্ত, সর্বনিম্ন ক্রয়মূল্য, কোন বিক্রেতা এই সুবিধা দিতে পারবে ও কর ফেরতের আবেদন করার নিয়ম। অন্যদিকে, সংশোধিত ভ্যাট বিধিমালায় বলা হয়েছে, যদি কোনও ব্যবসা কার্যক্রম অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, তবে নতুন মালিককে ৩০ দিনের মধ্যে জেডএটিসিএকে তা জানাতে হবে। তবে যদি পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকে, তাহলে এ নিয়ম প্রযোজ্য হবে না। রেজিস্ট্রেশন বাতিল হলেও, ওই ব্যক্তি পুরনো কর সংক্রান্ত দায়-দেনা থেকে মুক্ত হবেন না ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে। সূত্র: সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম