ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পরীর বেশে বুবলী

#

বিনোদন প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  5:07 PM

news image

ঢালিউড নায়িকা শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব। মাঝে মধ্যেই তিনি তার ভালো লাগার মুহূর্ত এবং ছবি ফেসবুকে শেয়ার করেন । এবার ডানা কাটা পরীর বেশে ভক্তদের সামনে এলেন বুবলী।  মঙ্গলবার (১ অক্টোবর) রাতে শবনম বুবলী ফেসবুকে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। এসময় জনপ্রিয় এ নায়িকাকে সাদা পোশাকে ডানা কাটা পরী সাজতে দেখা যায়। এদিকে খোলা চুলে মিষ্টি হাসি আর চোখের চাহনিতে বুবলিকে দেখে ভক্তরা রীতিমত মুগ্ধ। অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এমন ভাবে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা হিসেবে এসেছেন।’  বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে এরপর ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড়পর্দায় আসেন। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেকগুলো সিনেমাতে অভিনয় করে শবনম বুবলী দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম