ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার, করলেন ‘যে দাবি’

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  4:57 PM

news image

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। পরে গতকাল রবিবার রাত ১২টার দিকে সাভার থেকে তাকে উদ্ধার করে র‍্যাব-৪। এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন।  পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওইদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিতই হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাভার থেকে তাকে উদ্ধার করে র‍্যাব-৪। উদ্ধারের পর মাহিরা র‍্যাবের কাছে দাবি করেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর মাহিরাকে একটি পোশাক দেওয়া হয় ড্রেস পরিবর্তন করার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেড়িয়ে আসেন।  এরপর জঙ্গল দিয়ে দৌঁড়াতে থাকেন এই এইচএসসি পরীক্ষার্থী। একটা পর্যায়ে রাস্তায় তিনি র‌্যাব-৪ এর একটি গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতেই তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব।  তবে ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম