ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

পরীক্ষায় দা‌য়িত্বপালনরত অবস্থায় হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২২,  8:23 PM

news image

টাঙ্গাইলের ভূঞাপু‌র উপ‌জেলার আলোয়া ইউনিয়নে পরীক্ষায় দা‌য়িত্বপালনরত অবস্থায় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় কা‌রিগ‌রি বো‌র্ডের অধীনে এইচএস‌সির হিসাব বিজ্ঞান পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন তিনি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ম‌নিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ্যক্ষ ম‌নিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিউনের মনিরুজ্জামান বিএম ক‌লে‌জ কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহজামাল। তি‌নি ভূঞাপুর উপ‌জেলা সহকা‌রী প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ছিলেন। ম‌নিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ্যক্ষ ম‌নিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন শাহজামালসহ সেখা‌নে দা‌য়িত্বরত একজন চি‌কিৎসক ও শিক্ষকরা অফিস রু‌মে ব‌সে ছিলাম। এমন সময় তিনি হঠাৎ উঠে গিয়ে ‌নি‌জেই মাথায় পা‌নি দেন। এরপর তিনি মূর্ছা যান। পরে দ্রুত তা‌কে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষাকে‌ন্দ্রে দা‌য়িত্ব পালন করার সময় শাহজামাল হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মৃত্যুবরণ ক‌রেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম