ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পরীক্ষামূলকভাবে আজ মতিঝিল যাবে মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৩,  3:01 PM

news image

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আজ পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন। আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন চালু হতে পারে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম