ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

পরীক্ষাকেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছাত্র

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৩,  8:38 PM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে পৌনে ১০টায় ওই পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহামুদুল হাসান (১৮)। তিনি ওই মাদরাসার শিক্ষার্থী ছিলেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে সোয়া ৯টায় মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার।

পরে সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় অসুস্থতার কথা জানতে পেরে শিক্ষকরা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল বাসার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে মাহমুদুল। পরে হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, মাহমুদুল অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। এ সময় আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন মাহমুদুল মারা গেছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, মৃত অবস্থায় বৃহস্পতিবার পৌনে ১০টায় পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে হৃদরোগে আক্রান্ত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম