ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  11:07 AM

news image

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল। আজ থেকে বিএনপি-জামায়াতের দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেরই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম