ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পরিসংখ্যানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মহারণ

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  5:28 PM

news image

ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এ দুই হেভিওয়েট দলের মধ্যে ম্যাচের আগে দেখে নেয়া যাক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে কারা? এবার বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরু করা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে নয় ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। এবার বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে লড়াইয়ে নামছে দুই দল। গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি ওয়ানডেতে পরিসংখ্যানের দিক দিয়েও এগিয়ে আছে প্রোটিয়ারা। শেষ ১০ বারের মুখোমুখি দেখায় অজিদের ২ জয়ের বিপরীতে ৮ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই পর্যন্ত মোট ১০৯ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ বার জয় পেয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি। তবে এই দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়েও ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।

শেষ ১০ লড়াই :

৬ জুলাই ২০১৯, ম্যানচেস্টার : দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী

২৯ ফেব্রুয়ারি ২০২০, পার্ল : দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী

৪ মার্চ ২০২০, ব্লোয়েমফন্টেইন : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ মার্চ ২০২০, পচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

৭ সেপ্টেম্বর ২০২৩, ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

৯ সেপ্টেম্বর ২০২৩ : ব্লোয়েমফন্টেইন : অস্ট্রেলিয়া ১২৩ রানে জয়ী

১২ সেপ্টেম্বর ২০২৩, পোচেফস্ট্রুম : দক্ষিণ আফ্রিকা ১১১ রানে জয়ী

১৫ সেপ্টেম্বর ২০২৩, সেঞ্চুরিয়ন : দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জয়ী

১৭ সেপ্টেম্বর ২০২৩, জোহানেসবার্গ : দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জয়ী

১২ অক্টোবর ২০২৩, লখনৌ : দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয়ী

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম