ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ৫০ রুশ কূটনীতিক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  11:51 AM

news image

পরিবারের সদস্যসহ প্রায় ৫০ জন রুশ কূটনীতিক মস্কোর উদ্দেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করেছেন। রোববার (৬ মার্চ) তারা নিউইয়র্ক ত্যাগ করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ। এর আগে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মস্কোর মিশনে কর্মরত ১২ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেছিলেন,

যুক্তরাষ্ট্র তাদেরকে দেশ ছাড়ার জন্য ৭ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়ে মস্কোর নিউইয়র্ক মিশনে চিঠি দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেছিলেন, কূটনীতিক হিসেবে তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা পরিপন্থি নয়-এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের অপসারণ করা হচ্ছে। ফ্লাইট রাডার২৪ এর তথ্য অনুসারে, রাশিয়ার একটি বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহিষ্কৃত কূটনীতিকদের নিয়ে মস্কোর উদ্দেশে রওনা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম