ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

পরিবারের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  11:15 AM

news image

গাজীপুর সদর উপজেলায় প্রেমের জেরে পরিবারের ওপর অভিমান করে ইমন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (২০ জানুয়ারি) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন ময়মনসিংহ জেলার গরিপুর থানার সর্ব পশ্চিমপাড়া গ্রামের মালেকের ছেলে। তার নিজ এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ইমনের বাবা গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাজারে ভাতের হোটেলের ব্যবসা করে স্থানীয় হান্নানের বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের বাবা মালেক বলেন, আমার ছেলে গ্রামের বাড়ি থেকে লেখাপড়া করত। সে সময় একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। দুজনের বয়স কম থাকায় বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই নির্বাচনের দুদিন পরে বাড়ি থেকে এখানে নিয়ে আসি। যাতে তার মন-মানসিকতার পরিবর্তন হয়। আজ দুপুরে হোটেল থেকে রাগ করে বাসায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় ইমনের নানি দেখতে পেয়ে তার বাবার কাছে গিয়ে ঘটনা বলেন। পরে ইমনের নানি ও তার বাব এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ইমন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম