ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

পরিবহন ধর্মঘটে অচল ফরিদপুর

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২,  5:10 PM

news image

ছবি : সংগৃহীত

পরিবহন ধর্মঘটে অন্যান্য জেলার সঙ্গে ফরিদপুরের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হলে এই অবস্থার সৃষ্টি হয়। শুধু ফরিদপুরই নয়, এই ধর্মঘটের কবলে পড়ে বিপাকে পড়েছেন রাজবাড়ী, মাগুরাসহ আশপাশের জেলার যাত্রীরা। এদিকে ধর্মঘট উপেক্ষা করে আশপাশের জেলা থেকেই এরই মধ্যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছে গেছেন। আজ শনিবার দুপুর ২টায় ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ফরিদপুরে চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস না থাকায় বিকল্প পথে অনেককে গন্তব্যে যেতে দেখা গেছে। ফরিদপুরে চলা এই পরিবহন ধর্মঘটে একাত্মতা জানিয়ে রাজবাড়ী, মাগুরাসহ আশপাশের জেলাগুলোতেও বন্ধ রয়েছে যান চলাচল। তবে পরিবহনসংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং মহাসড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এর সঙ্গে ফরিদপুরে বিএনপির শনিবারের গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম