ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পরকীয়ার টানে পুত্রবধূকে নিয়ে পালিয়ে গেলেন শ্বশুর

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  11:47 AM

news image

প্রেমের টানে পুত্রবধূকে নিয়ে ঘর ছেড়েছেন শ্বশুর নাজমুল ইসলাম শ্যামল। আর থানায় অভিযোগ করে তাদের সন্ধান চেয়ে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন শাশুড়ি। গত ১১ মে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘরে থাকা সাড়ে ৯ লাখ টাকাসহ ছেলের জমানো নগদ পঞ্চাশ হাজার টাকা এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান পুত্রবধূ-শ্বশুর। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের হদিস পায়নি পরিবার। শ্যামলের স্ত্রী জানান, ১০ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের এক বছর পর তিনি নাজমুল ইসলাম শ্যামলকে বিয়ে করেন। কয়েক বছর পর তিনি তার আগের ঘরের ছেলে ইমনকে বিয়ে করান। তারা সবাই এক বাড়িতেই থাকতেন। এর মধ্যেই সৎ ছেলে ইমনের বউয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কগড়ে তোলেন শ্বশুর শ্যামল। পা রিবারিকভাবে জানাজানি হলেও তারা বিষয়টি নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করেন। অবশেষে প্রেমের টানে ঘর ছাড়েন শ্বশুর-পুত্রবধূ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন শাশুড়ি ও স্বামী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-পুত্রবধূর সন্ধান চেয়ে তাদের ছবি শেয়ার করে নগদ ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন শাশুড়ি। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এ ঘটনার সত্যতা স্বীকার করেছে ফতুল্লা থানা পুলিশ। সূত্র: ডিবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম