ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আমিরাতে তিন দিনের ছুটি ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  10:18 PM

news image

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সরকার ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আরব আমিরাতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি শনি ও রোববার। এর সঙ্গে শুক্রবার যোগ হয়ে মিলাদুন্নবীর ছুটি। ফলে তারা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে সরকারি এবং বেসরকারি উভয় কর্মীদের ক্ষেত্রেই তিন দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। ফলে সারা দেশেই এ সময় উৎসবের আমেজ বিরাজ করবে। মহানবী হযরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি ১২ রবিউল আউয়াল মক্কার কুরাইশ বংশে জন্ম নেন। এ দিনটিতেই তিনি আবার পৃথিবী থেকে বিদায় নেন। নবী করিম (স.) এর আগমনে আরব ভূমিতে প্রশান্তির বার্তা বইতে শুরু করে। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম