ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলবে ১ নভেম্বর থেকে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  7:16 PM

news image

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত নতুন রেলপথ দিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চলবে। শুরুতে নির্ধারণ করা ভাড়া সমালোচনার মুখে কমিয়ে এ পথের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও যশোরের বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নতুন রুট দিয়ে যাতায়াত করবে। প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আগের হিসাবে ভ্যাটসহ এসি সিটে ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারণ করা হয় ৭০২ টাকা; পরে তা কমিয়ে ৫৪১ টাকা করা হয়েছে। আন্তঃনগরে শোভন চেয়ার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারিত হয়েছিল ৩০৫ টাকা; পরে তা কমিয়ে ২৫৫ টাকা করা হয়েছে। এই রুটে বাস ভাড়া ২৫০ টাকা।  আগের তালিকায় শোভন চেয়ারে ঢাকা-খুলনার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬১৫ টাকা; পরে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস আগের মতোই সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে। ৯টা ৩২ মিনিটে পৌঁছাবে ভাঙ্গা। সেখান থেকে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনা যাবে। এই রেলপথে এসি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪০৯ টাকা; পরে কমিয়ে করা হয়েছে ১ হাজার ১৪৫ টাকা। গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলে ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর এ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলবে। একটি কমিউটারও চলবে এই রেলপথে। আগামী বছরের জুনে পদ্মা রেল সংযোগের যশোর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্নের পরিকল্পনা রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম