ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩,  6:48 PM

news image

পদ্মা সেতু তৈরির জন্য নেওয়া ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সোমবার (১৯ জুন) সরকারের অর্থ বিভাগের কাছে পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের এই অর্থ হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন। এর আগে, গত এপ্রিল মাসে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়েছিল। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হলেও এই টাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ঋণের টাকা ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে ১ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম