ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধীজন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  7:50 PM

news image

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে তিন হাজার সুধীজনকে আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। সুধী সমাবেশের এ আমন্ত্রণপত্র আগামীকাল সোমবার থেকে বিতরণ করা শুরু করবে সেতু বিভাগ। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সুধীজনদের এ তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা। শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‌‘আজ হয়তো আমন্ত্রণপত্র পুরোপুরি প্রস্তুত করা হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন তিন হাজার সুধীজন। জাজিরা প্রান্তে যে জনসভা হবে, সেটা সবার জন্য উন্মুক্ত।’ মাওয়া প্রান্তে আগামী ২৫ জুন সকাল ১০টায় এ সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম