ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  3:22 PM

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে পদ্মা সেতুতে নেমে তিনি পরিবারের সঙ্গে ছবি তুলেছেন। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এদিকে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলেই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম