ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

পদ্মায় ধরা পড়ল ২৭ কেজি ওজনের কাতল

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  9:16 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ। প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে খলিল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি তার সঙ্গে যোগাযোগ করি। তার কাছ থেকে ২৭ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে কিনে আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। গোয়ালন্দ উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, 'বর্তমানে পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে। যে কারণে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম