ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে হোমনায় আনন্দ র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২২,  8:00 PM

news image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:  পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লার হোমনায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রধান মন্ত্রী শেখ হাসিনা  কর্তৃক আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতু উদ্ববোধনের পর পর এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও ওভারব্রীজ   হয়ে পুনরায় পরিষদ মাঠে  এসে শেষ হয়।  সেখানে বেলুন ওড়ানো ও কবুতর অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে'র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,পৌর সভার মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার(ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল,মুক্তি যোদ্ধা মোশারফ হোসেন,আবুল কাশেম প্রধান সহ সরকারী কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ এতে অংশ গ্রহন করেন। ইউএনও রুমন দে জানান, আলোচনা অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই  কবুতর অবমুক্ত করা হয় এবং বেলুন ওড়ানো হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হবে। সন্ধ্যায় বর্ণিল আতশবাজির আয়োজন থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম