ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পদত্যাগ করলেন ওয়াসার এমডি তাকসিম এ খান

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪,  10:28 AM

news image

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করলেন। গত রোববার থেকে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এমডিসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।  বুধবার (১৪ আগস্ট) অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসার এক কর্মকর্তা। পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছে, অফিসও করছেন না। তাদের মধ্যে রয়েছেন ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি নিজেও গা ঢাকা দিয়েছেন, অফিস করছেন না।  সেই সঙ্গে এই এমডির অনুসারি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও ঢাকা ওয়াসায় অফিস করতে আসেননি গত কয়েকদিন। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই অনেকের ধারণা, তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এদিকে, গত রোববার থেকে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এমডি সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন যে কারণে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান। সব শেষ গত বছরের জুলাই মাসে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি সপ্তমবারের মত মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম