ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পদত্যাগের বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানাবেন পাপন

#

ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪,  1:14 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত সভা হবে আগামীকাল বুধবার (২১ আগস্ট)। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুষ্ঠিত হবে এ সভা। অনলাইনে যোগ দেবেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানাতে পারেন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা। জরুরি বোর্ড সভার কথা নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এ সময় তিনি বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল বেলা ১১টায়। সব পরিচালককেই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতোমধ্যে।’ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি বিসিবির প্রথম সভা। আগেই জানিয়ে ছিলেন বিসিবির সভাপতির পদ ছাড়তে রাজি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের পর হবে নতুন সভাপতি নির্বাচনের কার্যক্রম। নিজেদের মনোনীত দুই কাউন্সিলর ও পরিচালককে পদত্যাগ করতে বলে এনএসসি। তা মেনে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান জালাল ইউনুস। আর নিজ থেকে পদত্যাগ না করার কথা জানান আহমেদ সাজ্জাদুল আলম ববি। এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ৯ জন বোর্ড পরিচালককে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া শুধু সভাপতির এখতিয়ার রয়েছে বোর্ড সভা ডাকার। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকলেও আগামীকালকের বোর্ড সভায় অনলাইনে যোগ দেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু বিবেচনায় কালকের বোর্ড সভাটি বেশ গুরুত্বপূর্ণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম