ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পদত্যাগের গুঞ্জনের মধ্যে কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:25 PM

news image

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ নিয়ে সংবাদ করবেন তিনি। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি। সাংবাদিকরা সিইসি প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।’ রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন- এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’ এর আগে গত ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘সংস্কার-বিপ্লব ও ফরমান: সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন সিইসি। ওই কলামে তিনি দাবি করেন, তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না। এ ছাড়া ওই কলামে কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে, তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন ‘সাংবিধানিক সংকটে’ পড়বে। এমন প্রেক্ষাপটে ‘বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে’ অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম