ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

পণ্যের দাম নিয়ে কারসাজিকারীদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪,  3:39 AM

news image

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে। সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। মজুতদারি করে কেউ যাতে মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে সেদিকে সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে। শেখ হাসিনা বলেন, দলীয় সরকারের অধীনেও যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেটা এবার প্রমাণিত হয়েছে। নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিষয়, এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ! এই নির্বাচন অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। অথচ কিছু মানুষ ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম