ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার

#

১১ আগস্ট, ২০২৪,  12:59 PM

news image

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কাজে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবধরণের খাদ্য পণ্য ভেজাল মুক্ত করতে হবে। একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এ ছাড়া দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না। তিনি আরও বলেন, প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয়। তিনি বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেবো। সহিংসতায় যেসব মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে। এর আগে, তিনি সকালে সচিবালয়ে আসেন। নিজ দপ্তরে পৌঁছালো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম