ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ বিধ্বস্ত, পানিবন্দি হাজারও মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৫,  4:01 AM

news image

নিম্নচাপের প্রভাবে ও জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। এসব মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।  শুক্রবার (৩০ মে) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত এখনও বহাল রয়েছে। মাঝে মধ্যে উপকূলীয় এলাকায় দমকা বাতাস হচ্ছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।  পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে। গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার এবং গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  এ দিকে নিম্নচাপের প্রভাবে ও জোয়ারে পানির তোড়ে বৃহস্পতিবার বিকেলে জেলার গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ ১৫০ মিটার ভেঙে ৩টি গ্রাম, রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে জেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।  নিম্নচাপে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ৮৪ টন চাল, শুকনো খাবারের জন্য ৮ উপজেলায় তিন লাখ করে টাকা এবং ঢেউটিন বিতরণের জন্য ৯ লাখ করে টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম