ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

পটিয়ায় ছেলের গুলিতে মা খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২২,  3:51 PM

news image

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে জেসমিন আকতার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে তিনি খুন হন। ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনু (৩০)।পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মইনু পালিয়ে যাওয়ায় ধরা যায়নি।

তাকে আটকের জন্য অভিযান চলছে। স্থানীয়রা জানায়, বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুর। একপর্যায়ে মাকে মাথায় গুলি করে তিনি। পরে প্রতিবেশীরা এসে জেসমিন আকতারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রামে মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, নিহত জেসমিন কিছুদিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মইনুর সন্দেহ ছিলেন সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম মাস্টার দীর্ঘদিন পৌর মেয়র ছিলেন। গতমাসে তিনি মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে। অভিযুক্ত মইনু বখাটে এবং তার নামে কয়েকটি মামলা আছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম