ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  8:07 PM

news image

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২২ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া শেষ হবে ৯ ডিসেম্বর। আর ২০২২ সালের ৫ জানুয়ারি এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম