ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  11:46 AM

news image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। বুধবার (৩১ মে) দেবীগঞ্জ থানার‍ ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকার বোদা দেবীগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় তারা ওই এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় চার মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে গুরুতর আহত দু’জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন আরও একজন মারা যান। দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রংপুরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম